কবিতা : সেই নারী
কলমে : আমরিন আক্তার
যে নারী করিতে পারে না রন্ধন
বাধিতে পারে না কেশ
পড়িতে পারে না পরনের শাড়ী
নিরর্থক সে নারীর জীবনি,
যে নারী ভয়েতে কাবু
একটু তে ই করে রাগ
অল্পতেই পায় ব্যথা
তার সংসার জীবন বৃথা।
যে নারী অকর্মক
নাহি কোন গুণ
না আছে রুপের বাহার,
তার জীবনে আছে আর কি বা করার
যে কিছুই নাহি পারে
তবে কীভাবে করিবে সংসার
তবে থাকবে কি কেউ পাশে?
যে ধরিবে তাহার হাত
করিবে না কোন সংঘাত,
করিয়া দিবে ক্ষমা
শুধুই দিবে ভালোবাসা।
0 Comments
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য 😊 আপনার কমেন্ট আমাদের উৎসাহ দেয়।