টিউশন লাইফের বাস্তব অভিজ্ঞতা

৬বছরের টিউশন লাইফে কিছু অপমানের গল্প !
৬ বছরের টিউশন লাইফের কিছু অপমানের গল্প


ঘটনা ১ঃ

গরমকালে সাধারণত পাতলা স্যান্ডেল পড়েই টিউশনে যাওয়া হয়।ওইদিনই স্যান্ডেল পড়েই টিউশনে গিয়েছিলাম। আমার পায়ের দিকে তাকিয়ে আমার স্টুডেন্ট এর আব্বু বলেছিলেন,"এটা কি পড়ে আসছো?চটিজুতা পড়ে কেউ টিউশনে আসে নাকি?এটা তো ঘরের ভেতরে পড়ার জুতা!"

আমি চুপ করে বসেছিলাম!!!!


ঘটনা ২ঃ

এসএসসি পরীক্ষার্থী এক স্টুডেন্টকে পড়াতাম। সপ্তাহে ৬দিন ১ঘন্টা করে ৩০০০ টাকায় সব সাবজেক্ট। তো স্টুডেন্ট এর টেস্ট পরীক্ষার সময় ওর মা বললেন স্টুডেন্টকে দুই ঘন্টা করে প্রতিদিন পড়াতে, উনি সেইমতো টাকা দিবেন। একমাস দুইঘন্টা করে প্রতিদিন পড়াই। মাস শেষে উনি ৪০০০টাকা ধরিয়ে দিলেন।অর্থাৎ ১ঘন্টা সপ্তাহে ৬ দিন করে একমাসের ৩০০০,আর এক ঘন্টা সপ্তাহে ৭দিন করে মাত্র ১০০০।উনি মাত্র ১০০০ বেশী দিছেন।

আমাকে জিজ্ঞেস করলেন,

-"হবে তো?"

-বাড়িয়ে দিলেন ভালো হতো।আমি তো পুরো একটা টিউশনের টাইমই ওকে পড়াইছি!

-আচ্ছা, দেখছি।

বলে স্টুডেন্ট এর মা চলে গেলেন।এর কিছুক্ষণ পর স্টুডেন্ট এর চাচা আসলেন আর বললেন,

-কত টাকা বেতন পাইছেন?

-৪০০০টাকা।

-দেখি,বার করেন তো।বের করে আমার সামনে টাকা গুলো গুণেন।

আমিও প্রতিটা টাকা গুণে দেখালাম ৪০০০টাকা হইছে।

সেদিন আমার জন্মদিন ছিলো।তবুও স্টুডেন্ট এর পরীক্ষার কথা ভেবে টিউশন বাদ দেই নি।কিন্তু এভাবে সকলের সামনে পকেট থেকে বের করে টাকা গুণার অপমানে আমার চোখ পানিতে ভরে গেছিলো।


ঘটনা ৩ঃ

৫ম শ্রেণির একটা বাচ্চাকে মাসের ২০০০ টাকায় সপ্তাহে ৬দিন ১ঘন্টা করে পড়াবো বলে ঠিক করা হয়েছিলো। তো পড়ানোর তিন মাস পার হয়ে গেলেও স্টুডেন্ট এর বেতন দেয়ার কোন খবর নাই।হঠাৎ একদিন গার্জিয়ান ৫০০টাকার বড় সর একটা বান্ডিল(দেখে ১লাখ টাকার বান্ডিল মনে হয়েছিলো) নিয়ে এসে আমার পড়ার টেবিলে রেখে তা থেকে আমার হাতে ৪৫০০ টাকা ধরিয়ে দেন।আর বলেন মাস ১৫০০ করে দিলাম।

আমি- কিন্তু, মাসে তো ২০০০ টাকা দেয়ার কথা ছিলো।

গার্জিয়ান - এত ছোট বাচ্চা, ২০০০ দেবো কি করে?? ১৫০০ করেই দিবো।পড়ালে পড়ান।

আর পড়াতে গিয়ে কতদিন যে কত স্টুডেন্ট এর বাসা থেকে ফিরে আসছি এর কোন হিসাব নাই।স্টুডেন্ট এর বাবা, মা আর স্টুডেন্ট এর খামখেয়ালীর কারণে ঘুরে আসতে হয়।উনারা একটা কল করে বলেও না,"স্যার,আজ আসতে হবে না!"

তবুও টিউশন করাতে হয়,টাকার জন্য।

অনেক কিছুই নীরবে সহ্য করতে হয়।

কারণ, এই টাকা দিয়ে ই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েগুলো পড়ালেখা চালায়,ছোট খাটো শখ,আল্লাদ পুরণ করে কখনো বা পরিবারের সংসার খরচ চালায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ